শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে ওযু করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমি একদিন বদনার মধ্যে পানি ভরে বারান্দায় রেখে মিসওয়াক আনতে ঘরে যাই। এসে দেখি আমাদের ঘরের বিড়ালটি বদনা থেকে পানি পান করছে। যেহেতু ঘরের বিড়াল, তাই আমি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অযু করে নিই। পরবর্তীতে আমার মনে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়-আসলে কাজটি ঠিক করলাম কি না। জানার বিষয় হল, বিড়ালের ঝুটা পাক না নাপাক। উক্ত পানি দিয়ে অযু করা কি আমার জন্য ঠিক হয়েছে?

উল্লেখ্য, উক্ত পানি ছাড়াও অন্য পানির ব্যবস্থা ছিল।

উত্তর: আপনার অযু ও নামায সহীহ হয়েছে। তবে অন্য পানির ব্যবস্থা থাকতে বিড়ালের উচ্ছিষ্ট পানি ব্যবহার করা মাকরূহে তানযীহি। অবশ্য যেহেতু এটি নাপাক নয়, তাই তা দ্বারা অযু সহীহ। ইকরিমা রাহ. থেকে বর্ণিত আছে-

أَنّهُ رَأَى أَبَا قَتَادَةَ الْأَنْصَارِيّ يُصْغِي الْإِنَاءَ لِلْهِرِّ فَتَشْرَبُ مِنْهُ، ثُمّ يَتَوَضّأُ بِفَضْلِهَا

তিনি আবু কাতাদা আনসারী রা.-কে দেখেছেন, বিড়ালকে পানি পান করার জন্য পানির পাত্র কাত করে দিয়েছেন। বিড়ালটি পানি পান করার পর অবশিষ্ট পানি দ্বারা তিনি অযু করেছেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৩৪৬)

নাফে রাহ. বর্ণনা করেন-

عَنِ ابْنِ عُمَرَ، أَنّهُ كَانَ يَكْرَهُ سُؤْر السِّنّوْرِ أَنْ يُتَوَضّأَ بِهِ

আবদুল্লাহ ইবনে উমর রা. বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অযু করা অপছন্দ করতেন। (আলআওসাত, ইবনুল মুনযির ১/৪১১; মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৩৪০)

৩৪০) –জামে তিরমিযী, হাদীস ৯২; কিতাবুল আছল ১/২২; শরহু মুখতাসারিত তাহাবী ১/২৮২; আলমাবসূত, সারাখসী ১/৫১; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪; আদ্দুররুল মুখতার ১/২২৩

সৌজন্যে: আল কাউসার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ