রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

পেটের ভেতর ১ কেজি স্বর্ণ নিয়ে বিমানবন্দরে যাত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ২২ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

আটক হওয়া ওই যাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ বিষয়ে বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেন। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ করে আটক করা হয়। পরে তল্লাশি করে তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০২২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

তিনি আরও জানান, তার কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি বার ও এবং ১১০ গ্রাম স্বর্ণালংকার।

সংশ্লিষ্টরা জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটকের পর তার যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ