রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

ভারত থেকে কাঁচা মরিচের আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়া এবং খোলাবাজারে এর দাম বেড়ে যাওয়ায় দুই মাস বন্ধের পর আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যায়। এ কারণেই বাজারে মরিচ সংকট দেখা দিয়েছে এবং বাজার ঊর্ধ্বমুখী। পণ্যটির দাম স্বাভাবিক রাখতেই প্রতিবছর আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে থাকি। এবারও আমদানি শুরু হয়েছে। পর্যাপ্ত এলসি করা হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে আসবে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে আজ তিন ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে। শুল্কায়ন শেষে পণ্যটি দ্রুত ছাড় দেওয়া হয়েছে।

এদিকে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরুর খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা। প্রতিকেজি কাঁচা মরিচ স্থলবন্দরে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ