রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

রোহিঙ্গা ইস্যু জিইয়ে রেখে আন্তর্জাতিক সুবিধা গ্রহণের চেষ্টায় সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা ইস্যুকে জিইয়ে রেখে সরকার আন্তর্জাতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে নবগঠিত কৃষক দলের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন আর এই সরকার বলুন, কেউ ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত তারা এই সমস্যা সমাধানের পথ বের করতে পারেনি।’

‘তারা এই ইস্যুটাকে জিইয়ে রেখে একটি আন্তর্জাতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে’ দাবি মির্জা ফখরুলের।

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর কী অর্জন দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্জন তার (প্রধানমন্ত্রী) একটাই- আরও বেশি মিথ্যাচার কীভাবে করা যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। দেশে নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

‘প্রধানমন্ত্রী কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন, জাতিসংঘে দেওয়া তার গোটা বক্তব্যের কোথাও তিনি তা উল্লেখ করেন নাই’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পত্র-পত্রিকায় যেসব লেখালেখি হয়েছে, তা খণ্ডানোর জন্য বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি অনেকগুলো নেতিবাচক কথা বলেছেন। আমরা তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন এমপি, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ