রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

‘মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ আমাদের আহত করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ আমাদের আহত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার নিজ বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে কুড়িগ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী প্রকৌশলী মো. সাইফুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য বাড়িয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে করোনার অজুহাতে চাকরিজীবীদের বেতন অর্ধেক কমিয়ে দিয়ে তাদের জীবিকা নির্বাহের পথ দুর্বিষহ করে তোলা হয়েছে। আবার বেকারত্ব নিয়েও তামাশা করা হচ্ছে। উচ্চশিক্ষিত যুবকেরা স্বউদ্যোগে কাজ করে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে। নিজের উপায়ের মাধ্যম মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার মতো প্রতিবাদ আমাদের বিবেককে আহত করেছে।’

যোগদানকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান সরকারকে স্বাগত জানিয়ে জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি এক সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। দেশে এখন বি-রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট দেয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক দল হারিয়ে যেতে বসেছে। কিন্তু দেশের মানুষ জাতীয় পার্টির স্বর্ণোজ্বল দিনের কথা মনে রেখেছে। জাতীয় পার্টির ভাবমূর্তি জনগণের কাছে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তাই আলোকিত মানুষেরা জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হতে চায়। তারই ধারাবাহিকতায় এই যোগদান অনুষ্ঠিত হচ্ছে।’

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া এবং যোগদানকারী প্রকৌশলী মো. সাইফুল রহমান সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ