বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৪ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ দেখা দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিষয়ে করণীয় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আরো চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।

নির্দেশনাগুলো হচ্ছে— এক. শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশের পর প্রথমেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজখবর নিবেন।

দুই. শিক্ষার্থীর পরিবারের কেউ করোনা আক্রান্ত বা করোনার লক্ষণ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে কি না তার খোঁজ নিবেন।

তিন. কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কারো করোনা বা করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত সেই শিক্ষার্থীকে আইসোলেশনে রেখে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন।

চার. প্রতিষ্ঠানের প্রধান ওই শ্রেণিকক্ষের শিক্ষক এবং সব শিক্ষার্থীর দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করবেন।

আদেশে বলা হয়, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সব অঞ্চল); উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সব অঞ্চল, সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত ও বাস্তবায়নে তত্ত্বাবধান করবেন। সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার অনুরোধ করা হয় নির্দেশনায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ