শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে এক মর্মান্তিক দুর্ঘটনায় মোরশেদুল ইসলাম (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো একজন।

নিহত মোরশেদুল ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে তৌহিদুল হক সুমন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্যা মিয়ারঘাটা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

৯৯৯ এ কল পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অনুপম দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পেছন হতে আসা দ্রুতগতির সিএনজি চালিত অটোট্যাক্সি তাদের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মোরশেদ নিহত হন এবং সুমন মারাত্মকভাবে আহত হন।

উদ্ধার কাজে সহায়তাকারী স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, ‘চিৎকার শুনে আমি ঘর হতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯৯৯’এ কল করি এবং আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। সেই সঙ্গে নিহতের লাশটি সড়ক হতে সরিয়ে নেই। পানি দ্বারা সড়ক পরিষ্কার করি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে কেউ দেখেনি।

নিহতের মা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৌহিদুল হক সুমনের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনাটি ঘটে। সাত মাস পূর্বে তিনি আরব আমিরাত হতে দেশে আসেন। সিপিআর টেস্টের কারণে বিদেশ যাওয়া আটকে ছিলেন। চার ভাই তিন বোনের মধ্যে মোরশেদ দ্বিতীয়।

ঘটনাস্থলে উপস্থিত নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনুপম দাশ বলেন ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

-এএ