বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রোমানিয়ায় হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয়বারের মতো দেশটিতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে ৯ জন মারা যান। এ সময় অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।

দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন। তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ