রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা

মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.)-এর জীবন ও কর্ম-শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.)-এর জীবন ও কর্ম-শীর্ষক ওয়েবিনার গতকাল ০১ অক্টোবর( শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্টের আয়োজনে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে এবং সেন্টার ফর মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্টের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নিজাম উদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়।

সভায় বক্তারা বলেন, মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.) ছিলেন ইলমে হাদিসের একজন খ্যাতিমান মুহাদ্দিস। তাঁর উন্নত পাঠদানের প্রভাবে অগণিত ছাত্র নিজেদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। দেশে-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র ইসলামের সেবায় নিয়োজিত আছেন। তাঁর ছাত্রগণ দেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামি চিন্তাবিদ, অধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ এবং পদস্থ সরকারী আমলা হিসেবে বেশ সুনাম ও সুখ্যাতির সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন। একজন বিজ্ঞ হাদিসবিদ ও আদর্শ শিক্ষক হিসেবে মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.) ছিলেন উজ্জ্বল খ্যাতির অধিকারী।

তারা আরো বলেন, ব্যক্তিজীবনে তিনি ছিলেন সরল, বন্ধুবৎসল, উদার, বিনয়ী, কষ্টসহিষ্ণু ও অনুপম চরিত্রের অধিকারী। মানুষকে সহজে আপন করে নেয়ার মহৎ গুণ ছিল তাঁর। তাকওয়া, পরহেজগারি ও আতিথ্য ছিল তার জীবনের অনন্য বৈশিষ্ট্য। জীবনের কোনো মুহূর্ত তিনি হেলা ও অবহেলায় নষ্ট করেননি।

সংগঠনের সহ. সেক্রেটারি জেনারেল হাসান ইয়াহইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকার মিছবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস প্রবীণ আলেমে দীন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন আল মাদানী। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার মাইলস্টোন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।

এছাড়াও আলোচনায় আরো অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহা. আবদুল বাকী, মিছবাহুল উলুম কামিল মাদারাসা, ঢাকার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহজাহান মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ.জ.ম. কুতুবুল ইসলাম নোমানী, সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার হেড মাওলানা প্রফেসর এ.কে.এম আবদুল মান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউছুফ, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা, খুলনার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা, কুমিল্লার অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ মহিউদ্দিন, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের শায়খ ড. খলিলুর রহমান মাক্কী, বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী, হাজিগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসা, চাঁদপুরের অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ হিফজুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ, হাজিগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসা, চাঁদপুরের হেড মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, ঢাকার মুহাদ্দিস মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার এবং মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন প্রমূখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ