শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

পরিশোধের চিন্তাশূন্য অভিনব ঋণের ফাঁদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ।।

৯৯৯ টাকা
৪৪৯ টাকা
১৯৯ টাকা

১ টাকা ঝুলিয়ে রেখে এভাবে মূল্য নির্ধারণ করতে দেখা যায়। বেশিরভাগ মোবাইল প্যাকেজ এরকমই। এই বাকি থাকা ১ টাকা আর পরিশোধ করা হয় না। পরিশোধ করার ইচ্ছা কিংবা কোনো প্রস্তুতিও থাকে না। পরীক্ষামূলক-ভাবে ওই ১ টাকা চেয়ে দেখা গেছে, বিক্রেতা খুবই মন খারাপ করে। এটা যে শুধু মোবাইল রিচার্জের দোকানে হয় তা না, মাঝারি-বড় ব্যবসার অনেক জায়গাতেও এটা হচ্ছে।

অনেক সময় তো মোবাইল রিচার্জের দোকান থেকে এটাও বলা হয়, প্যাকেজটা এভাবে ১ টাকা ঝুলিয়ে রেখে করা হয়েছে, ওই টাকাটা বিক্রেতার কাছে রেখে আসার জন্যই!

কর্পোরেট বিজনেসের হিসাবে ছোট একক লেনদেনের ১ টাকা আসলে অনেক টাকা। ১ কোটি গ্রাহকের কাছ থেকে এক টাকা করে রেখে দিলে একদিনের মার্জিন আয় ১ কোটি টাকা। একজন ছোট দোকানদার হয়তো এভাবে দিনে ১০০ অথবা ২০০ টাকা 'উপার্জন' করে।

এই ১ টা টাকা আসলে কার? ছোট কিংবা বড় হিসাবে এই যে ১ টাকা আটকে রাখা হচ্ছে এটা কিভাবে পরিশোধ করা হবে? একজন ছোট ব্যবসায়ী যদি বছরে একহাজার জনের কাছে ১ টাকার দেনার দায়ে আবদ্ধ থাকেন, তিনি এটা কিভাবে পরিশোধ করবেন? সবার কাছে কি দায়মুক্তি চাইতে পারবেন কিংবা টাকা পৌছাতে পারবেন? এর চেয়ে তো একজনের কাছে ১০০০ টাকার দেনা থাকার ঝুঁকি কম।

নাকি এই ১ টাকা পরিশোধ করার দরকার নেই? কাস্টমার দ্বিধায়-লজ্জায় টাকাটা চাইবে না আর আমারও দিতে হবে না, ব্যাপারটা এরকম কি? ব্যবসার মধ্য দিয়ে অ-প্রয়োজনীয়ভাবে 'শখের' ঋণের নিচে পড়ে যাচ্ছে মানুষ! এ কি আধুনিক ব্যবসা-চিন্তার এক 'সৃজনশীল' দায়? পরিশোধের চিন্তাশূন্য এক অভিনব ঋণের ফাঁদ? ঋণের পাহাড়?
আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমরা ছোট ছোট অংকের বড় বড় পাহাড়গুলোর দিকে যেন চোখ রাখি। আখের, আমাদের বাঁচতে তো হবে!

এমন ১ টাকা/ ৫ টাকা/ ১০ টাকা ঝুলিয়ে রেখে মূল্য নির্ধারণ করা বন্ধ করুন। অথবা বেচাকেনার সময় ওই ভাংতি টাকা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত থাকুন এবং পরিষ্কারভাবে ক্রেতার দিকে টাকাটা এগিয়ে দিন। অথবা বিষয়টা খুলে বলে শুরুতেই সাফ করে নিন, মাফ চেয়ে নিন। (শেষ সুরতটা সৌজন্যপরিপন্থী, কিন্তু লেনদেনের দায় থেকে বাঁচার জন্য নিরাপদ।)

এএ/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ