মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে কেউ যেন হয়রানির শিকার না হয়: ইউএনও তাহমিলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট থেকে>

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন, জন্ম/মৃত্যুর ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে যেন হয়রানী না করা হয়, অতিরিক্ত টাকা নেওয়া না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান।

আজ বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাগণের ‍উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক কনফারেন্স কক্ষে সকাল ১১টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ রেহান উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসারপ্রতুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাস সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ২০২০-২১ অর্থ বছরে জন্ম ও মৃত্যুর ৪৫দিনের মধ্যে সর্বাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন করে সরকারী কোষাগারে অর্থ জমা করায় উপজেলাধীন ১০টি ইউনিয়নের মধ্যে ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে পুরস্কার প্রদন করা হয়। পুরস্কার গ্রহণ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন সিহাব, ইউপি সচিব মো :আব্দুল্লাহ, হিসাব সহকারী সিরাজুল ইসলাম, এবং উদ্যাক্তা মো: কামরুল হাসান।

-এটি