মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিলেটে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

সারা দেশের মতো সিলেটেও আজ বুধবার থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) টিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানায়, দুর্গাপূজা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি ভর্তুকি মূল্যে দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় করবে। এ বিক্রয় কার্যক্রম আজ ৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাক সেল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা দরে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ