মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পটুয়াখালীতে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একশ’ দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ওই মার্কেটের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জেলার কলাপাড়া উপজেলা এবং বরিশালের বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জ উপজেলা থেকে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত রাত ২টার দিকে মার্কেটের কোনো একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু তার আগে মুদি-মনোহারি, চালের আড়ৎ, রঙয়ের দোকানসহ শতাধিক ব্যাবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করলেও বেশিরভাগই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি।

এদিকে ঘটনার পর পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ