মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

খাগড়াছড়িতে আল আবরার জামে মসজিদের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়াস্থ আবরার কমপ্লেক্সে জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে আল-আবরার জামে মসজিদ। শুক্রবার ( ৮ অক্টোবর) প্রায় ৫০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদের উদ্বোধন করা হয়।

এতে অন্তত পাঁচশত জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন। জুমার নামাজের ইমামতি করেন হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফোরকান উদ্দিন।

জুমার নামাজ পূর্বক আলোচনায় তিনি বলেন, পবিত্র কুরআনের আয়াতের সাথে মিল রেখে এই মসজিদের নাম করণ করা হয়েছে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে নয়। মসজিদ আমাদের ঘরের মতো ঘর নয়। এ মসজিদ কিয়ামতের ময়দানে আবাদএবং নির্মাণকারীদের কে বেহেস্তে নিয়ে যাবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আবরার কমপ্লেক্স এর পরিচালক মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও খাগড়াছড়ি নয়নপুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জুনায়েদ।

এ সময় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আরিফ সওদাগর, সহ-সভাপতি শামসুল আমিন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হায়দার, অর্থ সম্পাদক বাদশা মিয়া সওদাগরসহ রাজনৈতিক-অরাজনৈতিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতও ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ