মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

শেষ রক্ষা হলো না, জুমার পর ভাটায় ভেঙে পড়লো প্রতাপনগরের সেই মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান।।

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাত জামে মসজিদটি ভেঙে পড়েছে। আজ শুক্রবার মসজিদটি খোলপেটুয়া নদীর ভাটার টানে ভেঙে পড়ে।

ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকা। পানি সাঁতরে মসজিদটিতে আজান ও নামাজ আদায় করতেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এরপর এলাকাবাসী বাঁধটি মেরামত করলেও ঘূণিঝড় ইয়াসের সময় সেটি আবারো ভেঙে মসজিদ পর্যন্ত যায় এবং এর ভেতরেই নদীর জোয়ার ভাটা শুরু হয়। শুক্রবার সকালে ভাটার সময় মসজিদটি ভেঙে পড়ে।

মসজিদের ইমাম মঈনুর রহমান বলেন, আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদটি হঠাৎ ভেঙে পড়ে। এটি এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। পানি ওঠা বন্ধ হলে এখানে নতুন করে মসজিদ নির্মাণ করা হবে। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

সম্প্রতি বন্যতলা এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মঙ্গলবার (৫ অক্টোবর) নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এরপর থেকে ওই এলাকার মানুষ নৌকায় নামাজ আদায় করছেন।

-এমএইচ