রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় আলোচক, মুফাসসির ও ওয়ায়েজদের অরাজনৈতিক সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন।

গতকাল শনিবার (৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান ও মহাসচিব মাওলানা হাসান জামিলের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। মূলত প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় আলোচকদের যোগ্যরূপে গড়ে তুলতে সহায়তা করার জন্যই সংগঠনটি কাজ করছিল।

এছাড়া করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।

যে কারণে নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) ও সকল সদস্যের পরামর্শে এর বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ