বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

২৩ অক্টোবর বিএফইউজে নির্বাচন হতে বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

এর ফলে বিএফইউজে নির্বাচন ২৩ অক্টোবর হতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন আপিল আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল।

রোববার (১০ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

একই সঙ্গে রুল জারি করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চান আদালত।

ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস ২৩ সেপ্টেম্বর রিটটি করেন। রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ