রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দেশের মানুষ ধর্মভীরু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। তিনি বলেন, যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

মঙ্গলবার রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু ধর্মীয় উৎসব নয় যেকোনো উৎসবে আমাদের সিকিউর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ