সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


স্থানীয় নির্বাচনে অংশ নিতে কতটা আগ্রহী ইসলামী দলগুলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ জোরেশোরেই ইউপি নির্বাচনের প্রতি মনোযোগী হতে দেখা যাচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোকে।

‘প্রায় দুই দশক ধরে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ’

এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় দুই দশকের কাছাকাছি সময় ধরে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির।

তিনি জানান, লালমনিরহাট, খুলনা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় তাদের বিজয়ী ইউপি চেয়ারম্যান রয়েছে। স্বয়ং দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রায় আট বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন চরমোনাই এলাকায়। এছাড়াও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের দশ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সেই এলাকায়। সর্বশেষ গত প্রথম ধাপের ইউপি নির্বাচনে দলটির পক্ষ থেকে বিজয়ী হয়েছেন মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী।

দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম জানান, ইউপির দ্বিতীয় পর্বের নির্বাচনে ৮৪৮টি ইউপিতে নির্বাচন হবে। এ পর্বে এরইমধ্যে ২৯৮টি ইউপিতে ফরম জমা দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে অন্তত পাঁচ শতাধিক ইউপিতে ইসলামী আন্দোলন প্রার্থী দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

ইসলামী আন্দোলন ছাড়াও এবার দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে বলে জানা গেছে ইতোমধ্যে।

‘ইউপি নির্বাচনে ইসলামী দলগুলোর আগ্রহ নতুন’- একথা মানতে নারাজ মাওলানা আফেন্দী

ইউপি নির্বাচনে ইসলামী দলগুলোর আগ্রহ নতুন করে বাড়ছে এমন অভিযোগ মানতে নারাজ জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেছেন, ‘ইউপি নির্বাচনে ইসলামী দলগুলোর আগ্রহ নতুন করে বাড়ছে এ কথা ঠিক নয়’।

তার ভাষায়, ‘গত পাঁচ বছর আগেও ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল জমিয়তে উলামায়ে ইসলাম। বর্তমানে সুনামগঞ্জের রানিং চেয়ারম্যান হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন খেজুর গাছ প্রতীকে বিজয়ী মুফতি শামসুল ইসলাম’।

‘বিজয়ী মুফতি শামসুল ইসলাম ছাড়াও বিভিন্ন এলাকায় হাড্ডাহাà¦