রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘ফলোয়ার ব্লক’ করা যাবে টুইটারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার ফলোয়ার ব্লক করার অপশন আনছে। টুইটার এটাকে বলছে সফট ব্লক। ফলোয়ারকে সফট ব্লক করতে, ব্যবহারকারীকে তার প্রোফাইলে গিয়ে, ফলোয়ার বাটনে ক্লিক করতে হবে। ফলোয়ারের পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘এই ফলোয়ারকে সরান’ অপশন সিলেক্ট করতে হবে।

যাকে সরানো হল সেই ফলোয়ার এই পরিবর্তন সম্পর্কে অবহিত হবেন না। এটি কাউকে ব্লক করার চেয়ে আলাদা, যা তাদেরকে আপনার টুইট দেখা এবং আপনাকে সরাসরি মেসেজ করা থেকে বিরত রাখবে।

টুইটারের নতুন রিমুভ ফলোয়ার ফিচার হল রিমোট আনফলো বাটন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে আপনার এবং অন্য কারোর মধ্যে কিছুটা দূরত্ব তৈরির একটি সহজ উপায়।

এই ফিচার আসার আগে কারো অজ্ঞাতে তাকে কারোর ফলোয়ার তালিকা থেকে সরাতে গেলে প্রথমে ব্লক এবং তারপরে আনব্লক করতে হতো। টুইটার আইওএস এবং অ্যানড্রয়েডে নতুন প্রম্পট পরীক্ষা করছে যা ব্যবহারকারীদের উত্তপ্ত হতে পারে এমন কথোপকথনে যাওয়ার আগে সতর্ক করে।

টুইটারে ক্রমাগত হয়রানি এবং এর অপব্যবহার কমাতে কোম্পানির নবতম প্রচেষ্টাগুলোর মধ্যে একটি এই প্রম্পট। সম্প্রতি ইনস্টাগ্রাম লিমিটস নামে প্রায় একই রকম একটি ফিচার নিয়ে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ