শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চট্টগ্রামে করোনায় আরও ১৪ জন আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই দিন করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত হওয়া ১৪ জনের মধ্যে ১২ জন নগরে এবং ২ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৪ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৮৭৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ১৯৬ জন। এছাড়া মোট মৃত্যু ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন মহানগর এলাকায় এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার এলাকার।

-এএ