মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়েছেন ৪ শতাধিক পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আনুমানিক চার শতাধিক পর্যটক। সরকারি ছুটি শেষ হওয়া এবং জরুরি কাজে অংশগ্রহণ করতে না পেরে অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ফিরতে পারেননি তারা। আজকেও বৈরী আবহাওয়া থাকলে থাকতে হবে সেন্টমার্টিনে।

জানা গেছে, দুর্গা উৎসব ও শুক্রবার শনিবারসহ টানা ছুটির কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে অবকাশ যাপনের জন্য ছুটে যান প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। জাহাজ না থাকলে ঝুঁকি নিয়ে স্পীড বোট ও ট্রলারে করে যান এসব পর্যটক। কিন্তু বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় তারা আর ফিরতে পারেননি।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা সভাপতি আবুল কালাম বলেন, ৪ শতাধিকের বেশি পর্যটক আটকা পড়েছেন। এখন অনলাইনের যুগ হওয়ায় তেমন সমস্যা হচ্ছে না। তবে জরুরি কাজ থাকায় ফিরতে না পারায় হতাশা দেখা দিয়েছে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছেন। বৈরী আবহাওয়া শুরু হলে কোনো ট্রলার ছাড়তে পারেনি। এতে দ্বীপে বেড়াতে আসা কয়েক শ’ পর্যটক আটকে পড়েন। তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখা হচ্ছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ