মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বাতাসের চাপের তারতম্য থাকার কারণে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার দুপুর ১টা থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-ভোলা স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

নৌ চলাচল বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমাণ যাত্রীরা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন জানান, মানুষের জানমাল রক্ষায় সোমবার দুপুর ১টা থেকে হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বর্তমানে বাতাসের চাপের তারতম্য রয়েছে। তাই সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এ সময় সব নৌযানকে তীরবর্তী এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ