বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের ১ মাসের দায়িত্ব নিলেন জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে যদি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসেন তাহলে অন্য জায়গায় এমন ঘটনা ঘটবে না। ১৫ আগস্ট উনি (প্রধানমন্ত্রী) যে রকম কান্না করেছেন, আমার মনে হয় এ দুঃখ দেখে উনি সমপরিমান কান্না করবেন।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী, এতোদিন আপনার সিনিয়র মন্ত্রীরা যারা শুধু বক্তৃতা দিয়েছে কিন্তু এখানে আসেনি তাদের শাস্তি দেন। তাদেরকে বিদায় করেন। আর আপনি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এদের বাড়িতে এসে ঘুরে যান।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক মাসের খাবার বিতরণের ঘোষণা দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখানে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করা হবে। যারা অসুস্থ তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। আমাদের হাসপাতালে সব ধরনের সুবিধা রয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এই হামলা ঘটনা দুঃখজনক। আমি শুধু সরকারকে বলছি না। সরকারি দল, বিরোধী দল আপনারা সবাই যদি কুমিল্লার ঘটনার পর সেদিন সেখানে যেতেন তবে আজকে এই ঘটনাগুলো ঘটতো না, সাহস পেত না। এর দায় সবাইকে নিতে হবে। দোষারোপ করে কোনো লাভ হবে না। সবাইকে সম্মিলিতভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে হবে।

পরে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ২৫০ পরিবারের মধ্যে অন্তত এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য সহয়তা কেন্দ্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ