বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সরকারি ছুটির দিনে এসএমএস, টিকা না পেয়ে প্রবাসীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি। মোবাইলে এসএমএস পেয়ে এ দিন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকা নিতে এসে তা না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। খবর বিবিসি।

শেরেবাংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, টিকা কেন্দ্রে যাওয়ার এসএমএস পেয়ে অনেক প্রবাসী কর্মী সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছিলেন। কিন্তু সরকারি ছুটির দিন হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা না পেয়ে সেখানে যাওয়া প্রবাসী কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।

তিনি আরও বলেন, ‘আমরা গিয়ে তাদের বুঝিয়ে বলেছি। এরপর তারা শান্ত হয়েছেন। এখন তারা চলে যাচ্ছেন।’ আড়াইশ মতো লোক সোহরাওয়ার্দী হাসপাতালে জড়ো হয়েছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী অনেকে জানান, ভিসার কাজ সম্পন্ন করতে টিকা নিতে এসে বিপাকে পড়েছেন তারা। তাদের একজন যশোরের নোয়াপাড়া থেকে আসা জসিম উদ্দিন। সিঙ্গাপুরে একটি স্টিল কারখানায় চাকরি পেয়েছেন।

তিনি বলেন, ‘খুলনা ও যশোর জেলায় মডার্না ও ফাইজারের টিকা পেতে দেরি হবে— এমন তথ্য পেয়ে আমি ঢাকার কেন্দ্রে নিবন্ধন করেছি। কারণ সিঙ্গাপুরে আমার কোম্পানিকে টিকা কার্ড মেইল করে পাঠালে তারপর তারা ভিসার জন্য কাগজ পাঠাবে।’

‘সিঙ্গাপুরে যেতে হলে ফাইজার অথবা মডার্নার টিকা নেওয়া থাকতে হবে।...আমি তাড়াতাড়ি হবে মনে করে ঢাকায় টিকা নিতে চাইলাম, কিন্তু এখন তো উল্টো ঝামেলা হয়ে গেল।’ আরও বলেন, ‘ঢাকায় আমার থাকার কোন জায়গা নেই। টাকা খরচ করে এতদূর এসেছি, ভেবেছিলাম টিকা নিয়ে আজই যশোর চলে যাব।’

‘আজ যে টিকা দেওয়া হবে না - এইরকম কোন মেসেজ দেওয়া হয়নি। এখানে এসে কোন নোটিশও টাঙানো দেখিনি।’

এ দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘যারা আজ টিকা পাননি, তারা যেকোনো দিন নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। নির্দিষ্ট দিনে পাননি বলে তাদের আর টিকা দেওয়া হবে না এমন কোন বিষয় নেই।’ তবে ছুটির দিনে কেন টিকার এসএমএস পাঠানো হল - সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ