মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করেন স্বামী আব্দুস সত্তার (৫০)। । পরে শুক্রবার (২২ অক্টোবর) সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের পুত্র আব্দুস সত্তার শেখ। আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিলেন। এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত। এর জের ধরেই বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে।

শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট কন্যা সাদিয়া আক্তারকে (৬) সাথে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আব্দুস সত্তার নিজেই থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ