শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ওজন কমাতে প্রতিদিন সকালে আপেল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একটি করে ফল প্রতি দিন খেলে নাকি কখনও চিকিৎসকের কাছে যেতে হবে না! এমনই বলা হয়ে থাকে আপেল প্রসঙ্গে। কিন্তু কেন এত কথা? কী কী উপকার হয় রোজ আপেল খেলে?

আপেলে আছে পুষ্টির নানা ধরনের উপাদান। এতে নানা ধরনের ভিটামিন আর মিনারেল তো রয়েছেই। তার সঙ্গে আছে প্রচুর পরিমাণ ফাইবার। সব উপাদান মিলে আপেলকে বিভিন্ন গুণে সম্পন্ন করে রেখেছে। ফলে বিভিন্ন রোগ দূরে রাখতে সাহায্য করে এই ফল। যেমন—

১) রোজ আপেল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

২) কমে স্ট্রোক, ডায়াবিটিস, ক্যানসারের ঝুঁকি।
৩) আপেলে অনেক ফাইবার থাকে, তাই এই ফলটি রোজ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৪) এতে ফাইবারের উপস্থিতির কারণে পেট ভরে, কিন্তু ক্যালোরি খুব কম যায় শরীরে। তাই ওজন কমাতে সাহায্য করে আপেল।

৫) নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন থাকে এই ফলে। তাতে ত্বক ও চুল ভাল থাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ