বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

বিশ্বে করোনায় মৃত্যু-আক্রান্ত আরও কমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু আক্রান্ত অনেক কমেছে। এ সময় মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৬৬৮ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৯৬ জন।

এর আগে রোববার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ৯১৫ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জন। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫৭ হাজার ৫০৯ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৮৮৯ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৫০৪ জনে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৩৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৬৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৬৮২ জনের।

-এএ