বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

পাকিস্তানে তেহরিক-ই-লাব্বাইকের সাথে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ নিহত হয়েছেন।

আজ বুধবার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-লাব্বাইকের হাজার হাজার সদস্য বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে পুলিশ এবং বিক্ষোভকারী উভয় পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিষিদ্ধ ওই গোষ্ঠী।

পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মহাসড়কে বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশের অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামী ৬০ দিনের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি এবং পিস্তল ব্যবহার করেছেন। এর ফলে সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি এই কর্মকর্তা। তবে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

-এটি