মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সিরাজগঞ্জে শয়নকক্ষে স্বামী-স্ত্রীর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে নিজেদের শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ঘোষ মিস্টির দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৮) অক্টোবর মিস্টির দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমোতে যান তিনি। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের বার বার ডাকলেও কোন সাড়া পাওয়া যায় না। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচরের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোন দাগ নেই। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ কারণ জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

-এটি