আওয়ার ইসলাম ডেস্ক: ‘হযরত মুহাম্মদ সা. সমগ্র সৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত। তার কালজয়ী আদর্শ মানবতার শান্তি মুক্তি নিরাপত্তা ও সম্প্রীতির গ্যারান্টি দেয়। তিনি কেবল মুসলমানদের নবী নন। মহান আল্লাহ যেমন রাব্বুল আলামীন, কুরআন মজীদ তেমনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়ত গ্রন্থ। একইভাবে হযরত মুহাম্মদ সা. সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত। শান্তি ও সম্প্রীতি রক্ষায় হযরত মুহাম্মদ সা. এর আদর্শের কোনো বিকল্প নেই। আজকের নীতি নৈতিকতাহীন অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলকে হযরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ করতে হবে।’
সিলেটে জাতীয় সীরাত কনফারেন্সে মূখ্য আলোচকের বক্তব্য দিতে গিয়ে লেখক গবেষক ও চিন্তক মাও. উবায়দুর রহমান খান নদবী এসব কথা বলেন।
কনফারেন্সের সমন্বয়ক ইউরোপে ইসলামের ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল সা. এর জীবনচরিত ইসলামের জীবন্ত নমূনা। সুতরাং আমাদেরকে মুকাম্মাল দ্বীন ও মুসতাকিল তাহযীব পরিপূর্ণভাবে গ্রহণ, লালন, প্রচার ও বাস্তবায়নে আত্মনিয়োগ করতে হবে।
শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার শ্লোগান নিয়ে আয়োজিত জাতীয় সিরাত কনফারেন্স সিলেট-২০২১ এ সিলেটের ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরী করেছে। উদ্যোক্তাদের ধারণাকে পিছনে ফেলে হাজার হাজার মানুষ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। সুপরিসর আমান উল্লাহ কনভেনশন সেন্টার কানায় কানায় পূর্ণ হয়ে বাইরের ক্যাম্পাসে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
২৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ১টার পর থেকেই মানুষের স্রোত সেন্টারের দিকে ছুটতে দেখা গেছে। বেলা আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
তিন পর্বে চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস আল্লামা আবদুল মুছাব্বির আইয়রী। উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক জামেয়াতুল খাইর সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুতাকিম। এর আগে কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন হাফিজ মাসউদ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সকল যুগে সকল কালে সকল ভৌগলিক সীমানার জনà¦