আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ'র প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ'তে অধ্যয়নকারী বাংলাদেশী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে Towards roting the Islamic vision of education শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর শনিবার সকাল নয়টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অডিটোরিয়ামে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ'র প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
দুই অধিবেশনে অনুষ্ঠিত সকাল ৯ টার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর ও নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌর সাবেক কৃতি ছাত্র আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। বেলা পৌণে বারটায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশের নদভী অঙ্গনের জীবন্ত কিংবদন্তি আল্লামা সুলতান যওক নদভী।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক ওবাইদুর রহমান খান নসীম নদভী, শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসি'র রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. দ্বীন মুহাম্মদ, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
বক্তব্য রাখেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আতাউর রহমান নদভী, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, প্রফেসর ড. নাজমুল হক নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান ও মাওলানা মুহাম্মদ আমিন নদভী।
উদ্বোধনী বক্তব্যে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান, নদওয়াতুল ওলামা লক্ষ্ণৌ'র প্রাক্তন ছাত্র পরিষদের প্রà