মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

চির নিদ্রায় শায়িত বাবুনগর মাদ্রাসার শিক্ষক: জানাযায় মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাস্টার তৌহিদুল আলম।

শনিবার (৩০অক্টোবর) বিকেল ৩ টায় শাহনগর আদালত খাঁর মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন বাবুনগর মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী ।

জানাযায় নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র মাওলানা মুফতি মীর হোসাইন, মুফতি রহিমুল্লাহ শাহনগরী, মাওলানা হাজী ইউসুফ , শাহনগর তাজবীদুল ইসলাম মাদ্রাসা পরিচালন মাওলানা ওসমান, লেলাং ইউনিয়নের চেয়ারম্যান শাহীন হোসাইন চৌধুরী,তার দীর্ঘদিনের সহকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ, শিক্ষার্থী সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

No description available.

উল্লেখ্য, ফটিকছড়ির লেলাং শাহনগর গ্রামের বীর আফজলের বাড়ির কৃতি সন্তান মাস্টার তৌহিদুল আলম। দীর্ঘ ৩৩ বছর উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান বাবুনগর মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। শনিবার ভোর ৬ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ