মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হিলিতে পেঁয়াজের কেজি ২৮ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম।

পাঁচ দিনের ব্যবধানে হিলি বাজারের আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। রোববার হিলি স্থলবন্দর এলাকার বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার ভারতীয় ১৩টি ট্রাকে ৩৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোকারম মিয়া বলেন, কয়েক দিন আগে হিলি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু এখন পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এতে আমার মতো সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় এখন কিছুটা দাম কমে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করেছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভারতের অভ্যন্তরে পাইপলাইনে প্রচুর পরিমান পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো আসলে আরও দাম কমবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ