মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শহরজুড়ে সৃষ্ঠ অচলাবস্থা স্বাভাবিক হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) প্রায় ৩ ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে শহরে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা যায়।

কক্সবাজার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর রাতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদারকে গুলি করার নির্দেশদাতা হিসেবে রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা হয়। এ মামলার সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে মেয়র মুজিবের অনুসারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

এদিকে তারা প্রধান সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে, পৌরসভার ময়লা আবর্জনাবাহী ট্রাক রাস্তার ওপর রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় শহরবাসীর সঙ্গে বিপাকে পড়েন সেখানে ভ্রমণ করতে আসা পর্যটকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ