বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট আঘাত হেনেছে। কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, শনিবার এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বাগদাদের মনসুর জেলায় তিনটি কাটুউশা রকেট আঘাত হানে।

খবরে বলা হয়, বাগদাদে এমন এক সময় হামলার ঘটনা ঘটল যখন কর্তৃপক্ষ গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়ে যাওয়া সংসদ নির্বাচনের ভোট পুনরায় গণনা করছে। এই নির্বাচনে ইরান সমর্থিত শসস্ত্র গোষ্ঠী হাশাদ আল শাবির সঙ্গে সম্পর্ক রাখা দল পরাজিত হয়েছে।

নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল অন্যদের তুলনায় বেশি আসনে জিতেছে। ইরাকের পার্লামেন্টে ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। ৭০টির বেশি আসন পেয়েছে সদরের দল। সরকার গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য যা যথেষ্ট। ২০১৮ সালে আল-সদরের দলের নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে জিতেছিল। শিয়াদের মধ্যে তারাই সবচেয়ে বড় ব্লক হতে চলেছে।

ইরাকে এখনো প্রায় ২৫শ মার্কিন সেনা রয়েছে। ইরান সমর্থিত রাজনৈতিক দলগুলো এই সেনা রাখার বিরোধীতা করে থাকে। ইরান সমর্থিত কয়েকটি সশস্ত্র বাহিনী প্রায় এই সেনাঘাটিতে রকেট হামলা চালিয়ে থাকে।

এনটি