মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বাংলাদেশি কৃষককে নির্যাতনের অভিযোগ বিএসএফর বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে বাংলাদেশি কৃষক রুহুল আমীনকে (৩৮) ধরে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে।

রুহুল আমিন জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী ভেলাপুকুর গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

তবে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে নির্যাতন করেছে কিনা তা নিশ্চিত নয়। এ বিষয়ে বিএসএফকে অবগত করা হয়েছে।

বিএসএফ ঘটনার তদন্ত শেষে রিপোর্ট দেবে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মোস্তাফিজুর রহমান।

চিকিৎসারত রুহুল আমীন অভিযোগ করে বলেন, সোমবার সকাল ৯টার দিকে ধর্মগড় সীমান্তের ৩৭৪/১-এস পিলারের কাছে কুলিক নদীর পশ্চিম পাশে স্থানীয় এক কৃষকের জমিতে দুটি মহিষ নিয়ে চাষ করতে যান। এর এক ঘণ্টা পর সাদা পোশাকে দুজন মাছ ধরতে ওই নদীতে আসেন। তারা জমিতে কী আবাদ করা হবে রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ওই দুজন তাকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং কাঁটাতার সংলগ্ন এলাকায় নিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে সন্ধ্যার পর অনেক কাকুতি-মিনতিরর পর বিএসএফের হাত থেকে ছাড়া পেয়ে সোমবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও শহরের একটি ক্লিনিকে এসে ভর্তি হন।

কাঠালডাঙ্গী বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মো. আবুল হোসেন বলেন, এ ব্যাপারে ওই দিন বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ