মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ময়মনসিংহে ভেজাল বিরোধী অভিযান; তিন লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহে ভেজাল বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) ময়মনসিংহ সদরের মেছুয়া বাজারে 'পি.কে এন্টারপ্রাইজ' নামক পাইকারি ব্যবসায়ীর দোকানে অভিযান চালায় জেলা প্রশাসন।

অভিযানে র‌্যাব, জেলা পুলিশ, ময়মনসিংহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ময়মনসিংহ স্যানিটারী ইন্সপেক্টর,ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপস্থিত ছিল।

এ সময় অনুমোদনহীন বিভিন্ন ভেজাল খাদ্যোপকরণ বিক্রয়ের উদ্দ্যেশ্যে আমদানি ও মজুদ পরিলক্ষিত হয়। আমদানীকারকের সিলবিহীন ও চালানবিহীন বিভিন্ন খাদ্য উপকরণ পাওয়া যায় ।

উপরোক্ত অনুমোদনহীন পন্যসামগ্রী জব্দ করা হয় এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ