সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ১৩ বছরের একটি ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার পেটে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মাদ দাদাস নামের ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ইসলায়েলি বাহিনীর হামলায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে শিশু নিহতের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে সমালোচনা শুরুর পরেও ইসরায়েলি সরকার পশ্চিমতীরে ৩ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনের অনুমতি দেয়ার পরে ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়।

আল জাজিরা জানাচ্ছে, ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্যেও প্রায় ১৩শ' টি বাড়ি নির্মাণের পরিকল্পনাও নিয়েছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ তাদের আগ্রাসী বসতি স্থাপনকে বৈধ দেয়ার প্রচেষ্টা ছাড়া কিছুই না।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে। দখলের পর থেকে কয়েক লাখ ইসরায়েলি বসতি এই অঞ্চলে স্থাপন করা হয় যেগুলোকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ