মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে বেনাপোল থেকে খুলনাগামী 'বেতনা এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর জংশনে এ ঘটনা ঘটে।

এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।

ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, বেনাপোল থেকে ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ মুহুর্তে মেইন লাইন থেকে ৩নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, লাইনের কোনো সমস্যা নয়। কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর পুনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। আশা করছি রাত ১০টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ