বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


অশ্রুভেজা মুনাজাতে শেষ হলো রায়বেন্ড ইজতেমার শেষ পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। বিশ্ববাসীর হেদায়াত কামনা করে আজ রোববার মাওলানা ইবরাহিম দেওলার দোয়ায় শেষ হলো রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব। এর আগে গত রোববারও মাওলানা ইবরাহিম দেওলার দোয়ায় শেষ হয়েছে প্রথম পর্ব।

আজ রোববার সকাল ১১ টার থেকে শুরু হয় মাওলানা ইবরাহিম দেওলার বিশেষ বয়ান। বয়ান শেষে আখেরী মুনাজাত করেন। মুনাজাতের আগে হেদায়াতি বয়ানে তিনি বলেন, কিয়ামতের ময়দান উপস্থিত হয়ে গেলে তখন আর কোনো কাজ আমল কাজে আসবে না। সময় কে আমাদের কাজে লাগাতে হবে। মোবাইলে সময় বেশি দিবেন না। যতক্ষণ প্রয়োজন কথা সেরে মোবাইল রেখে দিবেন। কিয়ামতের আগে কুরআন পড়া ওঠে যাবে। আজ আমরা মোবইলে যে সময় ব্যয় করি কুরআনে সে সময় ব্যয় করি না। আজ সারা বিশ্ব নবির সাথে ও নবি ওয়ালা কাজের সঙ্গে দুষমনি করে। তাওয়াত তাবলিগের প্রতি মানুষ শত্রুতা পোষণ করে। তাই আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহর কাজ করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ যত বড় আল্লাহর দরবারও তত বড়। তিনি ডাকতে থাকেন তোমরা আমার কাছে চাও। আল্লাহ আমাদের কে দোয়ার বিধান দিয়েছেন। আমাদের যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। এ জন্য আল্লাহর কাছে বিশ্বাস ও আশা নিয়ে দোয়া করতে হবে।

গত ১১ তারিখ বৃহস্পতিবার শুরু হয়ে আজ রোববার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে পাকিস্তানের রায়বেন্ড ইজতেমার
২য় পর্ব। আলমি শুরার সব তাবলিগের মুরব্বিদের উপস্থিতিতে এ ইজতেমা শুরু হয়।

১ম পর্বের আখেরী মুনাজাতের পূর্বে মাওলানা ইবরাহিম দেওলা বয়ানে বলেন, দাওয়াত দিতে হবে বিশ্বাসের সাথে, নমনিয়তার সাথে। নবিওয়ালা কাজের জন্য নবিওয়ালা গুণ প্রয়োজন। ইলম ও জিকিরের সাথে দাওয়াত দিতে হবে। ইলম ও জিকির যদি দাওয়াতের মধ্যে না থাকে তাহলে সে দাওয়াতে প্রাণ থাকবে না। ইবাদতের মাধ্যমে দাওয়াত দিতে হবে। শুধু মানুষকে দাওয়াত দিলেই হবে না। দাওয়াত দেয়ার আগে নিজে সবচেয়ে বেশি আমল করতে হবে।

তিনি আরো বলেন, ব্যবসা রাসুল সা এর সুন্নাত। এ ব্যবসার মাঝেও তুমি সুন্নাহ মুতাবেক আমল করে দাওয়াত দিতে পারো। ঠিক তেমনই আদাব মুয়াআমালাত মুয়াশারাত এর মধ্যে সুন্নাত মত আমল করে দাওয়াত দিতে হবে। শুধু মুখে নয় বেশির থেকে বেশি আমল করে দাওয়াত দিতে হবে। তোমার মুখে দাওয়াত দিয়ে যতটা না লাভবান হবে তার চেয়ে বেশি তোমার আমলের মাধ্যমে বেশি দাওয়াত হবে।

এর আগে এ ইজতেমায় যোগ দিতে হাজার হাজার মুসল্লি