বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া, হত্যা করা নয়’: মন্তব্যে অভিনেত্রীকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হতাহতের ঘটনায় নিন্দা জানানোর পর অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের আইনজীবী পৃথ্বীশ দাস। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ‘ধর্ষক’, ‘খুনি’ এসব শব্দ ব্যবহার করেছেন অপর্ণা।

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলি চালিয়ে মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়ে গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে কলকাতার ১৮টি মানবাধিকার সংগঠন। বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অপর্ণাকে আইন নোটিশ পাঠানো ওই আইনজীবীর অভিযোগ, সীমান্ত রক্ষাকারী বাহিনীকে অসম্মান করেছেন অপর্ণা সেন। সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

অপর্ণা সেন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত, নাট্য পরিচালক সোহাগ সেন, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআইএমএল নেতা কার্তিক পাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইতিমধ্যে সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের ভেতরে ঢুকে নিরীহ সীমান্তবাসীকে হত্যা করা নয়। এ সময় তারা বলেন, বিএসএফ যদি সীমান্তের হত্যালীলা বন্ধ না করে, তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মাসুমের সম্পাদক কিরীটী রায় বলেন, আগে নজরদারি এলাকা ১৫ কিলোমিটার থাকলেও তা বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হবে। তিনি বলেন, ‘আমাদের সীমান্ত এলাকায় মুসলিম এবং দলিত শ্রেণির মানুষের বাস বেশি। আর বিএসএফের শিকার হচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ। আমরা সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারের তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে অপর্ণা সেন বলেন, সবার আগে বলা দরকার, ১৯৪৫ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার পিলার (আইবিপি) থেকে দেড় শ গজ দূরে থাকবে কাঁটাতারের বেড়া বা দেওয়াল। কিন্তু সেগুলো বাড়তে বাড়তে অনেক জায়গায় এরই মধ্যে ৬ কিলোমিটার, অনেক জায়গায় ১২ কিলোমিটার হয়à