বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দাপট একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে কমতে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। গতকালের তুলনায় আজ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত কিছুটা বাড়লেও কমেছে মৃত্যু।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৬২৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ১ হাজার ১০০ জন।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৮৭৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮১ হাজার ১০০ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ১৯২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৬ হাজার ২২৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ৫৬৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ১৫৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৭৭ জনের।

-এএ