বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে কৃষকদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর আনন্দ মিছিল বের করেন ভারতের কৃষকরা। বিভিন্ন রাজ্য থেকে আনন্দ মিছিল বের হওয়া, মিষ্টি বিতরণের খবর জানা গেছে।

ভারতের গাজীপুর সীমান্ত অঞ্চলের কৃষকরা মিছিল নিয়ে বের হন। এসময় তারা কিষান একতা জিন্দাবাদ এমন স্লোগানও দেন। গত প্রায় এক বছর ধরে আন্দোলনে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সফল হলেন তারা।

২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে পাশ হয় তিন কৃষি আইন। এরপর থেকেই এই আইনের বিরোধিতায় হরিয়ানা, পাঞ্জাবসহ দেশের নানা প্রান্তে আন্দোলন শুরু হয়। নভেম্বরে কৃষকরা দিল্লির পথে অগ্রসর হন। সেই থেকে আন্দোলন আরও তীব্র হয়। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে তবে বিষয়টির সুরাহা হয়নি। করোনা মহামারির মধ্যেও নিজেদের চেষ্টায় আন্দোলন চালিয়ে গেছেন কৃষকরা।

কৃষি এই নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করেছিলেন কৃষকরা। ফসল নিয়ে তাদের দর কষাকষির ক্ষমতা কমে যাবে। প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি, বেসরকারি এবং বড় বড় সংস্থাগুলোর কাছে কৃষিপণ্য মজুত রাখার রাস্তাও খুলে যাবে। এসব ইস্যুতে পাঞ্জাব, হরিয়ানাসহ প্রায় সবকটি রাজ্যের কৃষকরা একাট্টা হয়েছিলেন। অবশেষে তাদের সেই আন্দোলন সফলতার মুখ দেখছে।

সূত্র: এনডিটিভি

এনটি