শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

চার ট্রলারসহ ২২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্বপাশ থেকে মাছ ধরার ৪টি ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ।

ট্রলার মালিকেরা হলেন সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের নৌ-বাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে।

এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ