বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তানের শিশুদের প্রয়োজন মানবিক সহযোগিতা: ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শিশুরা ঝুঁকছে শিশুশ্রমে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে পরিবারের হাল ধরতে হচ্ছে তাদের। ভবিষ্যতের অনিশ্চয়তা কাটাতে দেশটির অন্তত এক কোটি শিশুর মানবিক সহযোগিতার প্রয়োজন বলছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

আফগানিস্তানে চলা দুই দশকের যুদ্ধের চরম মূল্য দিতে হচ্ছে সেখানকান শিশুদেরকে। পেটের দায়ে সংসারের হাল ধরতে অল্প বয়সেই জীবিকার খোঁজে নামতে হচ্ছে তাদের। যে বয়সে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা সে বয়সে কাজ করে চলছে জীবন।

দেশটির ২০ শতাংশ শিশুই কোনো না কোনো শ্রমে যুক্ত রয়েছে। ফুটপাতের দোকান, জুতা পালিশ, যানবাহন পরিষ্কার ও আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করছে তারা।

এমনই একজন হচ্ছেন ওয়ারিস। বাবার চাকরি চলে যাওয়ার পর এখন রুটি বিক্রি করছে সে। তার আয় দিয়েই খাবার জুটছে পরিবারের। অর্থনৈতিক সংকটে তার মতো অনেক শিশুরই এখন শ্রম দেয়া ছাড়া আর কোন উপায় নেই।

শিশু ওয়ারিশ বলে, ‘বাবার চাকরি চলে যাওয়ার পর থেকে আমি রুটি বিক্রি করি। আমার ফুটবল খেলতে ভাল লাগে, ইচ্ছা থাকলেও কাজের কারণে তা আর হয়ে ওঠেন ‘।

ওয়ারিস এর মতো আরেক শিশু বলেন, ‘আমি জুতা পরিস্কার করি। প্রতিমাসের বাড়িভাড়া, বাড়ির সবার খাবার জোগাড় করতে বাধ্য হয়েই কাজ করতে হয়’।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানান, আফগানিস্তানের এক কোটি শিশুর মানবিক সহযোগিতার প্রয়োজন। এছাড়া ৩২ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। আর এর ফলে মৃত্যু ঝুঁকিতে রয়েছে ১১ লাখ শিশু। এসব শিশুর জীবনের উন্নয়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার তাগিদ ইউনিসেফের। সেভ দ্য চিলড্রেনের তথ্য বলছে, গত ২০ বছর ধরে চলা যুদ্ধে আফগানিস্তানে হতাহত অন্তত ৩৩ হাজার শিশু।

-এটি