শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই বাফার হুক ভেঙে ট্রেন ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এতে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আশা আন্তঃনগর মহানগর প্রভাতি কিশোরগঞ্জে ভৈরব রেল স্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে।

পরে হুক ভাঙ্গা বগিটি কেটে ভৈরবে রেখে দুই ঘণ্টা পর চট্টগ্রামে উদ্দেশে ট্রেনটি যাত্রা করে। এসময় একটি জংশন স্টেশনে হুক মেরামতের ব্যবস্থা না থাকায় যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জানা যায়, ঢাকা-থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে ঢুকে সকাল সাড়ে নয়টায়। ট্রেনটি ধীরগতিতে স্টেশনে থামার জন্য চালক ব্রেক করলে ট্রেনের ৬৪০১ নং এসি বগিটির বাফার হুক ভেঙে ট্রেনটি দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। গতি কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন এসে ক্ষতিগ্রস্ত বগি কেটে ভৈরবে রেখে ২ ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের পথে ভৈরব স্টেশন ত্যাগ করে।

ভৈরব ষ্টেশন মাষ্টার মো. নুরুন্নবী জানান, ট্রেনটি ভৈরব ষ্টেশনে ঢুকার পর ইঞ্জিন থেকে ৪ কোচ পর বাফার সিংটি ভেঙে যায়। বাফার সিং ভেঙে যাওয়ায় এ কোচটি এখন আর চালানো যাবেনা। বাফার হুক ভেঙে যাওয়া কোচটি সরিয়ে অন্য লাইনে কেটে রাখে। ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে ভৈরব স্টেশন ত্যাগ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ