শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সপ্তম দফায় ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গাদের ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে বাস। পর্যায়ক্রমে সপ্তম দফায় দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যেতে প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল থেকে অন্তত দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদেরও উখিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদের জমায়েত করা হয়। এটি হচ্ছে সপ্তম দফায় ভাসানচরে যাওয়ার প্রক্রিয়া।

এ বিষয়ে কোনো দায়িত্বশীল সংস্থা সাংবাদিকদের কোনো তথ্য না দিলেও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, এবার উখিয়াসহ বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যেতে স্বেচ্ছায় রাজি হওয়া দেড় হাজারের বেশি রোহিঙ্গাকে তালিকা অনুযায়ী স্থানান্তর করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১১টার দিকে উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে ৭টি বাসে করে আরও ২৫৭ জন রোহিঙ্গা রওয়ানা দিয়েছেন। এসব রোহিঙ্গাদের দায়িত্বে দুটি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। চট্টগ্রামে পৌঁছেই আগামীকাল চট্টগ্রাম থেকে নৌ-বাহিনীর বিশেষ জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে আরআরআরসি কার্যালয় থেকে জানা যায়, এবারের সপ্তম দফায় ১৮০০ থেকে ২ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের টার্গেট রয়েছে। এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ