শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চাঁদপুরে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত; আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশাযাত্রী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উর্মি মজুমদার উমা (২৪) ‍উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে, মাহাবুব আলম (২২) কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও সাদ্দাম হোসেন নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

-এএ