শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভোটের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানিয়েছে, দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছির মাঝি নামক এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যক্তি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজন মারা গেছেন।

এদিকে ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছে। বর্তামানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ